বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ পৌরসভা শাখার ৯নং ওয়ার্ড কতৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর ৯নং ওয়ার্ডের গাছতলা মসজিদ থেকে র্যালিটি আনরপুর, বিশঘর ও পুরানগাঁও হয়ে পুণরায় গাছতলায় এসে শেষ হয়। র্যালি পুর্ব আলোচনা সভায় হাফিজ বুরহানের সভাপতিত্বে ও হাফিজ তোফায়েল আহমদ জাবেরের সঞ্চালনায় অনুস্টানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফিজ বাবলু মিয়া, নাতে রাসূল (সা:) পরিবেশন করেন হাফিজ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর তালামীযের সভাপতি ছাত্রনেতা আউওয়াল হোসেন পারভেজ, বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌর আল ইসলাহ'র সাধারন সম্পাদক মাওলানা হেলাল আহমদ, বিশ্বনাথ দক্ষিন উপজেলা শাখার সাবেক সভাপতি ইসলাম উদ্দিন লতিফি, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল,সাবেক সাধারণ সম্পাদক সফিক আহমদ পিয়ার,শাহ আমিন উল্লাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান, বিশ্বনাথ পৌর তালামীজের সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক আব্দুলাহ আল মাসুম, সহ সাধারন সম্পাদক তোফায়েল আহমদ জাবের, রবিউল ইসলাম, আনরপুর বায়তুল হুদা নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের, হুব্বে রাসুল ইসলামি যুব সংঘ এর সভাপতি সাইফুল আলম, দৌলতপুর ইউনিয়ন তালামিজের সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান উদ্দিন, কোনাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুবাশ্বির হুসাইন, ছানী ইমাম হাফিজ আব্দুর রাজ্জাক, গাছতলা পাঞ্জেগানা মসজিদের ইমাম মুস্তাক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আলী হুসেন, হাফিজ রাজীব উদ্দিন, এমদাদ আহমেদ, আফজল আহমেদ, কামরুল ইসলাম, তুফাজ্জল হুসেন, মারুফ আহমেদ প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: