সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ

সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৯/২০২৬ ২৩:১৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন।

সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘‘নগরবাসীর দুর্ভোগ কমানো এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, নগরের যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতেও ট্রাফিক সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’

সভায় বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ট্রাফিক বিভাগের ১৬ সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়। এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্টরা উপস্থিত ছিলেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad