সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৭/০৯/২০২৬ ১৭:৩০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ও ৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিজিবির একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম বাবু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad