বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে ইতালি

বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে ইতালি

ঢাকা অফিস

০৭/০৯/২০২৬ ১৬:২৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবারসহ এই সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সংশ্লিষ্ট সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী জানান, ইতালিতে বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন, যাদের বড় অংশই শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের। সমুদ্রপথে অবৈধ অভিবাসনের ঝুঁকি কমাতে এই এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ইতালির যৌথ সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অবৈধভাবে অবস্থানকারীদের বৈধ করা প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি এবং দালালদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও অপচয় রোধে ইতালির মিলান শহরের মডেলে খুলনা সিটি করপোরেশনের আওতায় কাজ করার বিষয়ে সমঝোতা হয়েছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশি কর্মীদের ভাষা প্রশিক্ষণ, স্থপতিদের বিশেষ প্রশিক্ষণ এবং পরিবেশ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার বিষয়ে দুই দেশ একমত পোষাক করেছে। প্রশিক্ষকদের ভাষা শেখাতে ইতালি থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানানো হয়।

রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো জানান, বাণিজ্য, অভিবাসন ও দুই দেশের নগরাঞ্চলের পারস্পরিক সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আগামীতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ইতালি আগ্রহী।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad