লাখাইয়ে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

লাখাইয়ে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, লাখাই

০৯/১১/২০২৬ ১৫:৩৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ এলাকায় তীব্র যানজট জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিনের এই দীর্ঘস্থায়ী যানজট এখন এ অঞ্চলের মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের ওপর যত্রতত্র যানবাহন পার্কিং, অবৈধ টমটম স্ট্যান্ড এবং নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলোই এই যানজটের মূল উৎস।

ব্যস্ত সময়ে এই রুট দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী এবং জরুরি চিকিৎসার জন্য জেলা সদরে যাতায়াতকারী রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এতে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ ও জরুরি সেবাপ্রার্থীরা।

সম্প্রতি হবিগঞ্জ-লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণ এবং বুল্লা বাজারে আন্ডারপাস নির্মাণের প্রকল্প নিয়ে আলোচনা চললেও কার্যকর পদক্ষেপের অভাবে মানুষের ভোগান্তি কমছে না।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা খুব শীঘ্রই সরেজমিনে তদন্ত করে যানজট নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”

লাখাইবাসী এখন প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ এবং স্থায়ীভাবে এই যানজটমুক্ত পরিবেশের প্রত্যাশা করছেন।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad