দোয়ারাবাজারে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধুনিক শস্য উৎপাদন ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (FREAP)-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে শস্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কৃষিবিদ নাজমুল কবীর তপন, অতিরিক্ত উপপরিচালক (শস্য); তাপস কুমার তালুকদার, জেলা কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; কৃষিবিদ আব্দুল মোমিন, উপজেলা কৃষি অফিসার এবং কৃষিবিদ আশ্রাফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার
মন্তব্য করুন: