শুক্রবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শুক্রবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১১/২০২৬ ১৯:৫৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি দুই দিনের সফরে শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট আসছেন। সফরে তিনি নগরীর উন্নয়নকাজ পরিদর্শন, নবনিযুক্ত পিপি-জিপিদের সঙ্গে মতবিনিময়, রোগীদের আর্থিক সহায়তা প্রদান, কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ১২ নভেম্বর জারি করা সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। বিকেল ৩টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুরে উন্নয়নকাজ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে ২০২৬-২০২৭ সালের নবনিযুক্ত পিপি-জিপিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় খাদিমনগর পাম বাগানে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মন্ত্রী। সকাল ১১টায় সদর উপজেলা পরিষদে ক্যানসার, কিডনি ও লিভারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের ইএফটির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদের আয়োজনে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। বিকেল ৪টায় নগরীর জিতু মিয়ার পয়েন্টে শেখঘাটের কাজির বাজার সেতুর পশ্চিম দিকের রাস্তা পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শনিবার রাত ৯টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad