সাত দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাত দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৯/২০২৬ ১৮:০১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি সাত দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেটে আসছেন। ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিলেট মহানগরীসহ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুরে কোম্পানীগঞ্জ ও বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমিক ও তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও শিক্ষা বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একইভাবে সুবিধাভোগী শ্রমিক ও তাঁদের পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করবেন।

পরবর্তী তিন দিন (১১ থেকে ১৩ সেপ্টেম্বর) মন্ত্রী সিলেটে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। মন্ত্রীর সফরসূচির সব ব্যবস্থাপনা নিশ্চিত করবেন সিলেটের জেলা প্রশাসক।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad