গোয়াইনঘাটে ধানের গোলার ভেতর থেকে নারীসহ ১২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে ধানের গোলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পাতনী গ্রামে কুটিনা বেগমের বসতঘরের ধানের গোলায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এসআই হামিদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রুস্তুমপুর কলেজ সংলগ্ন পাতনী এলাকায় অভিযান চালিয়ে ধানের গোলা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।এ ঘটনায় ৭ সেপ্টেম্বর গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৮।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে আসা মাদক ও চোরাচালান রোধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: