কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ আটক ১

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৭/০৯/২০২৬ ১৫:৪১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ট্রাকটি জব্দ করা হয়।

একই সঙ্গে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা উত্তরপাড়ার শফিক মিয়ার ছেলে।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

কোম্পানীগঞ্জ থানার ওসি ওসমান গনি বলেন, গতকাল মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাক, মাদক কারবারে জড়িত একজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সোহেল রানা / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad