সিলেটের দুই সীমান্তে বিজিবির অভিযানে দেড়কোটি টাকার চোরাই পণ্য আটক

সিলেটের দুই সীমান্তে বিজিবির অভিযানে দেড়কোটি টাকার চোরাই পণ্য আটক

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৬/০৯/২০২৬ ১৯:২৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধীন সিলেট সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির মাধ্যমে চোরাচালান অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ থেকে পাচারকালে টি শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট আটক করা হয়।

আটককৃত চোরাই  পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ১৮ হাজার ২ শত ৩০ টাকা বলে ধারনা করা হয়েছে। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্বভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম বাবু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad