কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সভা
সিলেটের কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও রাসুল (স:) এর সুন্নাহ আমাদের করণীয় শীর্ষক ২০২৬ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা১১টায় আল-ফুরক্বান ছাত্র সংসদের আয়োজনে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসা হলরুমে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নাতে রাসূল স. ক্বেরাত, বক্তব্য, কবিতা ও হাদিস বিষয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফখরুল ইসলাম মাসরূরের সভাপতিত্বে ও শিক্ষাসচিব আব্দুল ওয়াদুদ মাওদুদ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পাড়ুয়া মাঝপাড়া জামে মসজিদের ইমাম হা. জামাল উদ্দীন, জামেয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী মুহিব্বুর রহমান নূরী, আঞ্জব কোম্পানি মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী গাজী মাসুদুর রহমান খাঁন, জামেয়া আব্দুল মতিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী রুহুল আমিন সিরাজী, পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদের ইমাম মাও. ইলিয়াসুর রহমান জিহাদী, ভোলাগঞ্জ উজানপাড়া জামেমসজিদের ইমাম ও খতীব মাও. আব্দুর রহিম ।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সভাপতি এখলাছ আহমেদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মামুন চৌধুরী, সদস্য মাহফুজ আহমদ হালকার প্রমুখ।
সোহেল রানা /রত্না বাউরী
মন্তব্য করুন: