কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৬/০৯/২০২৬ ১৯:০৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জের টুকেরবাজার মেজবান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সাঈদ আহমদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পরে তিনি ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহ।

নবগঠিত কমিটিতে যারা

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কমিটিতে মহিউদ্দিন আল মামুনকে সভাপতি, হাজী শানুর আলী (মেম্বার), হাঃ মাওঃ আব্দুল মান্নান ও হাজী আব্দুল আউয়ালকে সহ-সভাপতি এবং হাজী আবু আহমদকে সেক্রেটারি করা হয়েছে।

এ ছাড়া মুহাম্মদ আল আমীন জয়েন্ট সেক্রেটারি, মুফতী আনোয়ার শাহ্ কোম্পানীগঞ্জী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আদনান সোহাগ সাংগঠনিক সম্পাদক, ক্বারী মাওঃ উমর আলী (সোহেল) প্রচার সম্পাদক, আব্দুল জব্বার দফতর সম্পাদক এবং হাঃ মাওঃ ইমতিয়াজ উদ্দিনকে অর্থ ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

মাওঃ নূর মোহাম্মদ আমিনী প্রশিক্ষণ সম্পাদক, আলী হোসেন (সাংবাদিক) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ শাহজালাল ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, হাজী জালাল আহমদ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং জালাল আহমদ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন কামরুল ইসলাম সুমন, মোঃ শফিক খন্দকার, মোঃ নাছির উদ্দিন, আব্দুস সোবহান, মোঃ নজম উদ্দিন, হাফিজ জামাল উদ্দিন, মাওঃ আতিকুর রহমান, মাষ্টার শাহাব উদ্দিন ও রেজাউল করিম রেজু।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতিবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহেল রানা/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad