সুনামগঞ্জে অনিয়মের দায়ে ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহী স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের দায়ে ০৩টি পরিবহনের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত সুনামগঞ্জের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনার দায়ে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০, শ্যামলি পরিবহনের মালিককে ৩০ ও ইম্পেরিয়েল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সিলেটের কদমতলী এবং সুনামগঞ্জের এই বাসস্ট্যান্ডে এই তিনটি প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করা হয়েছে।
এল আর রাজু/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: