তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসের উজ্জ্বল, ইউপি সদস্য তোজ্জামিল আহমেদ নাসরুম, আবু জহরসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: