তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন আর নেই

তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৮/১১/২০২৬ ১৪:৪১:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি কলাগাঁও গ্রামের মরহুম তাহের উদ্দিনের ছেলে। স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য তিনি সক্রিয়ভাবে অংশ নেন। মুক্তিযুদ্ধের পর ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। একপর্যায়ে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে সবুজ আলম।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার আসরের নামাজের পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে। পরে জানাজা শেষে কলাগাঁও পঞ্চায়েতি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad