সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি অনুমোদন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি অনুমোদন

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৯/২০২৬ ১৫:৩৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসককে সভাপতি এবং সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।


গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী অনুমোদিত এই কমিটিকে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।


অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি: জেলা প্রশাসক, সিলেট,সদস্য পদে পুলিশ সুপার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস, জেলা ক্রীড়া অফিসার, জনাব মকসুদ আহমদ (স্থানীয় ক্রীড়াবিদ) ও সদস্য-সচিব: জনাব রেজাউল করিম নাচন (স্থানীয় ক্রীড়া সংগঠক/ক্রীড়াবিদ)। 


উল্লেখ্য, সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত জনাব রেজাউল করিম নাচন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও একাধিকবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। সিলেট জেলা দলের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলা জনপ্রিয় এই ক্রীড়াব্যক্তিত্ব রাজনীতির মাঠেও পরিচিত মুখ; তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদকসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad