জৈন্তাপুরে আসামপাড়া ক্রিকেটারসের উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

জৈন্তাপুরে আসামপাড়া ক্রিকেটারসের উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/০৯/২০২৬ ২১:৪৭:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া ক্রিকেটারস আয়োজিত উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মেঘালয় ভ্যালী খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে জে বি স্কোয়াড ও ফাহিম স্কোয়াড মুখোমুখি হয়। টসে/ব্যাটিংয়ে নেমে ফাহিম স্কোয়াড নির্ধারিত খেলায় ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কয়েকটি উইকেট হাতে রেখেই ১৬৮ রান করে জয় নিশ্চিত করে জে বি স্কোয়াড। ফলে উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা অর্জন করে জে বি স্কোয়াড।খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন দোলন।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম বাহার, চেয়ারম্যান, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ ও আহ্বায়ক, জৈন্তাপুর উপজেলা যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহেল আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক, জৈন্তাপুর উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ; বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক; ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ; ব্যবসায়ী সাইফুল ইসলাম এবং শ্রীপুর পাথর কুয়ারী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিলদার আহমেদ দিদার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুল ইসলাম শাহেদ।

কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ইশরাক মাসুক ইমন, মেহেদী হাসান, নূর মোহাম্মদ ইমন, আরিফুল ইসলাম, নূর ইসলাম, ফাহিম, সাদ্দাম, কাওসার, হাসান, নাবির, হাকিম, আবদুল্লাহ, নাঈম ও রায়হানসহ আয়োজক কমিটির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। আসামপাড়া ক্রিকেটারসের এমন আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, “এক দল, এক স্বপ্ন, এক বিজয়”—এই প্রত্যয়কে সামনে রেখে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার ঘটানোই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

সাইফুল ইসলাম বাবু / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad