সিসিকে একক মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

মাঠে নামার প্রস্তুতি নেতাকর্মীদের

সিসিকে একক মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৯/২০২৬ ১৬:২০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক মেয়র প্রার্থী হিসেবে সিলেট মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। পরীক্ষিত, কর্মীবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত ড. বাবুলকে নিয়ে সিলেট জুড়ে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে কেন্দ্র থেকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, "নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেটকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কেবল দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাই নন, বরং তাঁর সদাচারী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে বিভিন্ন দল-মতের মানুষের কাছেও তিনি এক আস্থার প্রতীক।" ড. বাবুলের সততা ও ক্লিন ইমেজের বার্তা সিলেটের প্রতিটি ঘরে পৌঁছে দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় ড. নুরুল ইসলাম বাবুল মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, সংগঠন আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখেছে, সিলেটের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে আমরা একযোগে কাজ করব। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে এবং কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথেই সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দারুণ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কেন্দ্র থেকে সিদ্ধান্তের চূড়ান্ত নির্দেশনা পেয়ে মহানগর জামায়াত ইতিমধ্যেই নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছে। দ্রুততম সময়ের মধ্যে সিসিকের প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় সাংগঠনিক গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad