কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে শিশুকে ফেলে দিল ছিনতাইকারীরা

হাসপাতালে নিল মানসিক ভাসাম্যহীন খোকন

কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে শিশুকে ফেলে দিল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৪/০৯/২০২৬ ১৬:০৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া রক্তাক্ত এক পানিবিক্রেতা শিশুকে (১১) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছকাপন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান খোকন চৌধুরী (৪৮) নামের ওই ব্যক্তি। চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার তেতুয়া গ্রামের বাসিন্দা খোকন চৌধুরী একসময় পল্লিচিকিৎসক ছিলেন।

আহত শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্বজনদের কোনো যোগাযোগের নম্বরও সে জানাতে পারেনি। সমাজসেবা কার্যালয়ের কর্মীদের শিশুটি জানায়, সে ট্রেনে বোতলজাত পানি বিক্রি করত। চলন্ত ট্রেনে কয়েকজন লোক তার সঙ্গে থাকা সব টাকাপয়সা ছিনিয়ে নেয় এবং পরে তাকে ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস জানান, খোকন চৌধুরী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। রেললাইন দিয়ে হাঁটার সময় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও পুরো রাত হাসপাতালে ঘুমন্ত শিশুটির পাশে বসে থেকে অনন্য মানবিকতার পরিচয় দেন খোকন। খবর পেয়ে তাঁর স্বজনেরা তাঁকে বাড়ি ফিরিয়ে নিতে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনিকা কাসেম জানান, শিশুটির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। তার শরীরে বড় ধরনের অভ্যন্তরীণ আঘাত বা হাড় ভাঙা থাকতে পারে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

বর্তমানে কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে আহত শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad