বড়লেখায় বিয়ের দু’দিন আগেই স্কুলশিক্ষিকা নিখোঁজ!
মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের মাত্র দুদিন আগে মাজেদা আক্তার (২২) নামে এক স্কুলশিক্ষিকা নিখোঁজ হয়েছেন। গত ৪ নভেম্বর বিকেলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। আগামী ৮ নভেম্বর তাঁর বিয়ের দিন ধার্য ছিল।
নিখোঁজ মাজেদা আক্তার উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাসেমনগর গ্রামের বাবুল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি একাডেমির শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে অন্যান্য দিনের মতোই টিউশনি করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাজেদা। কিন্তু টিউশনি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ফেরায় স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। তবে কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ শিক্ষিকার বাবা বাবুল হোসেন বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি মাজেদা আক্তারের সন্ধান বা কোনো তথ্য পেলে ০১৭২৩১৫৯৩৫০ নম্বরে কিংবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: