কোম্পানীগঞ্জে বেইলি ব্রিজ ও সাদাপাথর ভিউ পয়েন্ট উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক

কোম্পানীগঞ্জে বেইলি ব্রিজ ও সাদাপাথর ভিউ পয়েন্ট উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৬/১১/২০২৬ ১৫:৪৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৪ আসনে উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শনে এসে কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত বেইলি ব্রিজ এবং ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের ১০ নম্বর ঘাটে নির্মিত দৃষ্টিনন্দন ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’ উদ্বোধন করেন।

কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত বেইলি ব্রিজটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি লাঘবের পাশাপাশি এ অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ব্রিজটি চালুর ফলে স্থানীয় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও দৈনন্দিন যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের জন্য নতুন সংযোজন হিসেবে নির্মাণ করা হয়েছে ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’। সাদাপাথরের নদী, পাহাড় ও স্বচ্ছ জলরাশির অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়াতে ১০ নম্বর ঘাটে দৃষ্টিনন্দন এ ভিউ পয়েন্টটি নির্মাণ করা হয়েছে।

ভিউ পয়েন্টটি উদ্বোধনের মধ্য দিয়ে সাদাপাথরে আগত পর্যটকদের জন্য প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন একটি স্থান যুক্ত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ পর্যটকদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও স্মরণীয় করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যটনশিল্পের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সাম্প্রতিক সময়ে সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় যোগাযোগ অবকাঠামো ও পর্যটন খাতে উন্নয়নমূলক উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জের মতো সম্ভাবনাময় জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন সুবিধা সম্প্রসারণ স্থানীয় অর্থনীতি ও জনজীবনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোহেল রানা/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad