সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ-যুবলীগের মিছিল, ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ-যুবলীগের মিছিল, ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১১/২০২৬ ১৫:৫৮:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করার চেষ্টাকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিটিএসবি শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একাধিক টিম যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জের হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), মৌলভীর চক গ্রামের মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), জকিগঞ্জের হাতিডহর গ্রামের মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), কানাইঘাটের বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার ফাহিম হাসান রবি (১৮) ও জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad