মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার

ব্যবহৃত সিএনজি জব্দ

মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

০৭/১১/২০২৬ ০৪:৪৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্য্যের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তারা।

এ সময় ডাকাতেরা বাড়ি থেকে ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর রাজনগর থানা পুলিশ ডাকাতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে ইসতিয়াক আহমদ ও হাছান আলী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম সিলেটকে জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad