প্রাথমিক ও গণশিক্ষা সচিব সিলেট আসছেন শনিবার

প্রাথমিক ও গণশিক্ষা সচিব সিলেট আসছেন শনিবার

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৯/২০২৬ ০৪:১৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি সফরে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহার। দিনব্যাপী সরকারি কর্মসূচিতে অংশ নিতে তিনি এ সফর করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার স্বাক্ষরিত সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল ৭টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন সচিব মিজ জেসমিন নাহার। সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘Building as Learning Aid (BaLA)’ এবং ‘Whole School Development’ উদ্যোগ সংক্রান্ত ইনফরমেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

এই সরকারি সফরে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad