শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে ঝুমা গোল্ড এন্ড ডায়মন্ড এর পক্ষ থেকে শুভেচ্ছা

শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে ঝুমা গোল্ড এন্ড ডায়মন্ড এর পক্ষ থেকে শুভেচ্ছা

প্রথম ডেস্ক

০৩/০৯/২০২৬ ২২:৪০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমীকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্টান ঝুমা গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্বাধিকারী মদন মোহন কর্মকার। 

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গীতায় বলা আছে-"পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্, ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥" যার অর্থ ধরণীতে যখন পাপাচার,অনাচার এবং ধর্ম বিপরীত কার্যক্রম চলতে থাকে, তখন তিনি নিজে পৃথিবীতে অবতীর্ণ হন। এবং পাপীদের বিনাশ করে ধর্ম এবং সাধুদের প্রতিষ্ঠা করেন। 

তিনি বলেন, আজকের এই মহা পুণ্যতিথিতে অন্যায়, অত্যাচার ও অধর্মকে দূর করে ধরায় সত্য, ন্যায় ও শান্তির বার্তা পৌঁছে দিতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জগতগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর ঐশ্বরিক দর্শন ও উপদেশ আমাদের জীবনে সততা, একতা এবং ধর্মের পথ অনুসরণ করার অনুপ্রেরণা যোগায়।

তিনি জগতের সকল প্রাণীর জীবনে সুখ, সমৃদ্ধি, অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সমাজ থেকে সকল হিংসা ও অন্ধকার বিদুরিত হয়ে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কামনা করেন ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad