সিলেটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালো ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’

সিলেটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালো ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’

প্রথম ডেস্ক

০৩/০৯/২০২৬ ১৮:৫১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অব্যাহত সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আরও একটি সফল কর্মসূচি সম্পন্ন করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’। সংগঠনের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে এবার নগরীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট মহানগর ছাত্রদলের নারী কর্মীদের সার্বিক সহযোগিতায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর আজকের সুবিধাবঞ্চিত শিশুরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশের মূল কাণ্ডারী। অর্থের অভাবে কিংবা মৌলিক উপকরণের সংকট যেন কোনো শিশুর শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণ না হয়, সেদিকে আমাদের নজর দিতে হবে। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার পথকে আরও সুগম করবে।


কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিলোয়ার হোসেন দিনার। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের পড়াশোনায় অনুপ্রাণিত করার এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে ছাত্রদলের নারী কর্মীদের এই সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ততা প্রমাণ করে, ছাত্রসমাজ কেবল রাজপথের রাজনীতিতেই নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের এই পথচলা অব্যাহত থাকুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক মুকুল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, সাবেক যুগ্ম-সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সদস্য ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শফিক নুর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক হাবীব আহমদ মুক্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা বেগম, সহকারী শিক্ষক আম্বিয়া খানম, সিলেট মহানগর ছাত্রদল নেত্রী ও স্বপ্ন যাত্রা ফাউণ্ডেশনের সমন্বয়ক মাইশা জ্যোতি, ল কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি নুর, মদন মোহন কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মাহী বিনতে ওয়াদুদ মৌরি, ফাইজা আক্তার, সাদিয়া ফারহানা, কলি বেগম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি ও আয়োজকবৃন্দ। শিক্ষা উপকরণ পেয়ে খুদে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad