পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সিলেট আসছেন শুক্রবার
শুক্রবার সিলেটে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর। ওইদিন বাদ জুমা হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
পরবর্তীতে বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
এদিকে, হুমায়ুন কবিরের এই কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: