লাউয়াছড়ায় মাতৃত্বের অনুপম রূপ

লাউয়াছড়ায় মাতৃত্বের অনুপম রূপ

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৩/০৯/২০২৬ ২০:২০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সবুজ পাতায় জমে থাকা শিশিরবিন্দুর মতো স্নিগ্ধ এক মাতৃত্বের রূপ দেখে থমকে দাঁড়ালেন পর্যটকরা। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে মা বানরের বুকের উষ্ণতায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট ছানা—সেই চিরায়ত ভালোবাসার দৃশ্যে মুগ্ধ পুরো প্রকৃতি।

বুধবার (২ সেপ্টেম্বর) উদ্যানে দেখা যায়, টিনের চালের ওপর বসা মা বানরটি তার সন্তানকে মমতার বন্ধনে বুক আগলে রেখেছে। ছানার শরীর নেড়েচেড়ে ধুলোবালি মুছে দেওয়া, গাছের ফাঁক দিয়ে আসা রোদ থেকে নিজের শরীর দিয়ে ছায়া রচনা করা—এ যেন এক আদিম ও শাশ্বত মাতৃত্বের নিখুঁত চিত্রকথা। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু ডাল থেকে লাফ দেওয়ার সময় কিংবা খাবারের খোঁজে ছুটোছুটি করার মুহূর্তেও একমুহূর্তের জন্য ছানাকে কোলছুট করছে না মা।

বন বিভাগের গাইড জানান, বর্ষা এলেই লাউয়াছড়ায় মা ও ছানার এমন রূপময় দৃশ্য বারবার চোখে পড়ে।

ঘুরতে আসা পর্যটক সুমাইয়া ইয়াসমিন জুই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "কাজের সুবাদে ছয় মাস ধরে মায়ের কাছ থেকে দূরে আছি। জঙ্গলে এসে বানর-ছানার এমন বুকজোড়া মায়া দেখে নিজের মায়ের কথা খুব মনে পড়ে গেল। বুঝতে পারলাম, মায়ের কোলই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।"

পাশে থাকা আরেক নারী পর্যটক ছলছল চোখে বলেন, "প্রকৃতি আমাদের শেখাল—মা ও সন্তানের এই ভালোবাসার বন্ধন কোনো সীমানায় বাঁধা পড়ে না, এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম অনুভূতির নাম।"

লাউয়াছড়ার বন কর্মকর্তা বলেন, "এই উদ্যান শুধু বন নয়, এটি অগণিত প্রাণীর ভালোবাসার সংসার। পর্যটকদের অনুরোধ করব—দূর থেকেই ওদের মায়াময় জীবনের এই শান্তি উপভোগ করুন।"

প্রকৃতিপ্রেমীদের মতে, বনের এই ছবি শুধু বিনোদন নয়; এটি প্রমাণ করে—ভাষায় প্রকাশ না হলেও মাতৃত্বের আবেগ সব প্রাণের মাঝেই এক ও অনন্য।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad