কুলাউড়ায় দেশীয় অস্ত্র দেখিয়ে শোল মাছ ছিনতাই ৩ ছাত্রদল নেতার

থানায় মামলা দায়ের

কুলাউড়ায় দেশীয় অস্ত্র দেখিয়ে শোল মাছ ছিনতাই ৩ ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৩/১১/২০২৬ ১৬:৪১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি মিনি ট্রাকের গতিরোধ করে মাছ ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে মিনি ট্রাকটির গতিরোধ করে। পরে তারা গাড়ির চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেয়। এ সময় তার সঙ্গী তারেক আহমদের সাথে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থাকা আনুমানিক ১৪ হাজার টাকা মূল্যের শোল মাছ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।

এ ঘটনায় বাদী হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের আলী হোসেনের ছেলে কামরান হোসেন। 

মামলায় অভিযুক্তরা হলেন- কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে ইমান উদ্দিন রাজ, প্রচার সম্পাদক, জাতীয়তাবাদী ফোরাম সিলেট, আব্দুর রহিমের ছেলে মেহেদি হাসান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদল, নিয়ামতের ছেলে আরিয়ান খান সুজন, যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া পৌর ছাত্রদল এবং অজ্ঞাতনামা আরও একজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না প্রথম সিলেটকে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad