বড়লেখায় বাংলা QR সম্প্রসারণে সচেতনতামূলক সভা ও র‍্যালি

বড়লেখায় বাংলা QR সম্প্রসারণে সচেতনতামূলক সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/১১/২০২৬ ১৬:০৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায়ও বাংলা QR সম্প্রসারণ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বড়লেখা শাখার আয়োজনে বড়লেখা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউসিবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বাংলা QR সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা QR-এর মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জনাব জয়নাল আবেদীন এবং বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলা QR একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটবে।

এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


হিফজুর রহমান/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad