জন্মাষ্টমী উপলক্ষে ছাতকে নগর পরিক্রমা শুক্রবার : উদ্বোধক এমপি মিলন
ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য ‘নগর পরিক্রমা’ আয়োজন করা হয়েছে।
ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আগামীকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নগর পরিক্রমায় শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরা হবে। একই সঙ্গে দেশ, জাতি ও মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করা হবে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক সৌরভ দাস জানান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ (মিলন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ছাতকের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগর পরিক্রমায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ছাতকের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক সৌরভ দাস এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন তালুকদার/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: