রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

ঢাকা অফিস

০৮/০৯/২০২৬ ১৬:০২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাবি ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে তার বাসায় পাওয়া যাচ্ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই আশঙ্কামুক্ত বলে জানান মুহাম্মদ মোস্তাকিম।

মেঘমল্লার বসুকে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad