সিলেটে দুই বেকারিকে পৌনে তিন লাখ টাকা জরিমানা

সিলেটে দুই বেকারিকে পৌনে তিন লাখ টাকা জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৯/২০২৬ ২৩:৫৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তৈরি করা খাবারের প্যাকেটে দুই দিন পরের উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে। পচা ও ভাঙা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে খাদ্যপণ্য। মরিচা ধরা যন্ত্রপাতি ও ময়লাযুক্ত প্লেটেও চলছে খাদ্য উৎপাদন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেটের খাদিম বিসিক শিল্প এলাকা ও রায়নগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর, সিলেট।

ম্যাজিস্ট্রেট পারভেজ জানান, খাদিম বিসিক শিল্প এলাকায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডে অভিযান চালিয়ে ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহার এবং মরিচা ধরা ধাতব উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে আরও গুরুতর অনিয়ম পাওয়া যায়। বেকারির খাদ্য তৈরির যন্ত্রপাতি, প্লেটসহ বিভিন্ন সরঞ্জামে ময়লা ও মরিচা জমে ছিল। রান্না করা খাবার ও ডাস্টবিনে কোনো ঢাকনা ছিল না। ব্যবহৃত ডিমের মধ্যে পচা ও ভাঙা ডিমও পাওয়া যায়।

সবচেয়ে গুরুতরভাবে, মঙ্গলবার তৈরি করা খাবারের প্যাকেটে দুই দিন পরের তারিখ উল্লেখ করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বেকারিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট পারভেজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad