জকিগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

জকিগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৮/০৯/২০২৬ ২২:২২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সততা স্টোরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১২টায় জকিগঞ্জের বাবুর বাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গণে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই দুর্নীতিমুক্ত মনোভাব গঠনের জন্য যথেষ্ট নয়” শীর্ষক বিষয় নিয়ে এক মনোগ্রাহী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গণীপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে আয়োজক প্রতিষ্ঠান জোবেদ আলী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের প্রত্যেক প্রতিযোগীকেই উৎসাহিত করতে উপহার হিসেবে দেওয়া হয় স্কুল ব্যাগ, খাতা, কলম, টি শার্ট ও আকর্ষণীয় ক্রেস্ট।

‎​অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নৈতিক শিক্ষা ও পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, এর পাশাপাশি পারিবারিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ মূল্যবোধগুলো চর্চা করলে সমাজ থেকে দুর্নীতি অনেকাংশেই বিলুপ্ত করা সম্ভব।

‎​"সুবাস" সিলেটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুবাস যুব সংস্থা জকিগঞ্জের প্রধান উপদেষ্টা এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  মোর্শেদ আলম লস্করের সঞ্চালনায় ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং জোবেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ।

‎এছাড়াও ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কোহেল রানা চৌধুরী, দৈনিক শুভ প্রতিদিনের জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুস শহীদ সাকির এবং জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মইনুদ্দিন,কবির আল মাহমুদ, মিনারা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


মোর্শেদ আলম লস্কর / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad