ছাতকে গ্রামবাসীর সঙ্গে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চৌকা গ্রামের প্রবীণ মুরব্বি ছুরত মিয়ার সভাপতিত্বে এবং তরুণ যুবক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রামের প্রবীণ মুরব্বি, যুবসমাজ, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে গ্রামবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। বক্তব্যের শুরুতে তিনি সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মরহুম সিরাজ মিয়াসহ গ্রামের প্রয়াত প্রবীণ মুরব্বিদের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে অসুস্থ জমির মিয়াসহ গ্রামের সব অসুস্থ মানুষের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
জাহাঙ্গীর আলম বলেন, “গ্রামের মুরব্বিয়ান, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সমর্থন পেলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চাই। এ জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, “আজ গ্রামবাসী যেভাবে আমাকে সমর্থন করেছেন, এটিই আমার বিজয়। আপনাদের দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা নিয়েই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ভুলবশত কথার ভাষায় গ্রামের কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
চৌকা গ্রামের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ঐতিহ্যবাহী চৌকা গ্রামের যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনারা যে সমর্থন দিয়েছেন, নির্বাচনের শেষ পর্যন্ত সবাইকে পাশে চাই।
মতবিনিময় সভায় গ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের প্রত্যাশা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জাহাঙ্গীর আলমের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সভায় বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি মন্তাজ আলী, খলিল মিয়া, সৈয়দ হাফিজ আনছার আলী, হাজী আব্দু ছবুর, ইছাক আলী, সমছুল ইসলাম, ছোট মিয়া, ফয়জুর রহমান, মাস্টার তাজুদ মিয়া, রমিজ উদ্দিন, প্রবাসী সাইম উদ্দিন, মজবিল আলী, বীর মুক্তিযোদ্ধা মিন্টু সেন, প্রবাসী ময়না মিয়া, ফয়জুল রশিদ, জমসিদ মিয়া, এলাইছ মিয়া, মাওলানা আব্দুর রউফ, স্বপন বাবু, নারু বাবু, আবু সামা মোহাম্মদ রাসেল, নারায়ন, কামাল উদ্দিন, সেলিম উদ্দিন, মিলন মিয়া, আব্দুল কাইয়ুম, সাবুল মিয়া, আনিছ মিয়া, মোশাহিদ আলী ও সমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভার মধ্য দিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রতি নিজ গ্রামের মানুষের সমর্থন ও প্রত্যাশার বিষয়টি উঠে আসে। সভায় উপস্থিত নেতৃস্থানীয় ব্যক্তিরা এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যে মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
সুজন তালুকদার/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: