গোয়াইনঘাটে স্বামীর দা'র কুপে স্ত্রী খুন
Led Bottom Ad

গোয়াইনঘাটে স্বামীর দা'র কুপে স্ত্রী খুন

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২০/০৯/২০২৫ ১৭:১৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্বামীর দা এর কুপে খুন হলেন স্ত্রী। নির্মম এই হত্যাকােণ্ডর শিকার গৃহবধূর নাম স্ত্রী রুবেনা বেগম (২৭)। তিনি স্হানীয় বগাইয়া লিডার বস্তি গ্রামের ঘাতক আলী আহমদের স্ত্রী ও নন্দিরগাও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আঃ হান্নানের মেয়ে।


নিহত গৃহবধূ রুবেনা বেগম ৩ সন্তানের জননী। শনিবার ২০ সেপ্টেম্বর বেলা ২টায় লিডার বস্তিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 


স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে স্বামী আলী আহমদ বাড়ির বাহির থেকে এসে কোন রকম কথা কাটাকাটি কিংবা ঝগড়াঝাটির ঘটনা ছাড়াই ঘরের ভেতর খাটের উপর শুয়ে থাকা থাকা তার স্ত্রী রুবেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে করে মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর ঘাতক আলী আহমদ হাতে থাকা দা দিয়ে তার নিজের শরীরেও কুপাতে থাকে। পরে উত্তেজিত স্হানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আলী আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 


স্হানীয় একটি তথ্যসূত্র মতে আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত। 


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান,বিছনাকান্দি লিডার বস্তি এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক স্বামীও আহত,তাকে  পুলিশ প্রহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ঠিক কি কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা এখনো পরিস্কার নয়,তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad