কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকায় পর্যটকবাহী ছাড়া সব নৌ যানে নিষেধাজ্ঞা

কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকায় পর্যটকবাহী ছাড়া সব নৌ যানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২০/০৯/২০২৫ ১৬:০৩:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরনের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন।  তিনি জানান, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তাহির আহমদ

মন্তব্য করুন: