নির্দেশনা জারী করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ
সিলেটে আর চলতে দেওয়া হবেনা ব্যাটারিচালিত রিকশা
সিলেট নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে কড়া পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে নগরীর রাস্তায় ব্যাটারিচালিত কোনো রিকশা চলতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে পুলিশ। একইসঙ্গে আরও কয়েকটি নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
এসএমপির জারি করা পাঁচ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলতে পারবে না, অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজি অটোরিকশা রাখা যাবে না এবং অননুমোদিত কোনো স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা যাবে না, মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়ের জন্য হেলমেট বাধ্যতামূলক ও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এসএমপি জানিয়েছে, নগরজুড়ে এসব নির্দেশনা প্রচারে মাইকিং চলছে। বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আগামী সোমবার থেকে অভিযান শুরু হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: