জকিগঞ্জ হাসপাতালে প্রসুতি মায়ের একসাথে তিন সন্তান জন্ম দান
Led Bottom Ad

জকিগঞ্জ হাসপাতালে প্রসুতি মায়ের একসাথে তিন সন্তান জন্ম দান

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৮/০৯/২০২৫ ২১:২৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক গর্ভবতী মা পর্যায়ক্রমে তিনজন সুস্থ সন্তানকে পৃথিবীতে এনেছেন। এই দম্পতির বাড়ি পল্লীশ্রী এলাকায়।


জকিগঞ্জ উপজেলা হাসপাতালের টিএইচও আব্দুল আহাদ জানান, হাসপাতালের ডা. পার্থ সারথি ভট্টাচার্যের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি পরিচালনা করেন এসএসএন প্রমিলা সরেন ও এসএসএন রেহানা পারভীন। তিনি আরও জানান, মা এবং নবজাতকরা সকলেই সুস্থ আছেন এবং নবজাতকদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।


টিএইচও আব্দুল আহাদ উল্লেখ করেন, প্রতিমাসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিকেরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। তবে তিন সন্তানের জন্মের ঘটনা এই প্রথমবারের মতো ঘটেছে, যা হাসপাতালের জন্য গর্বের বিষয়।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad