এমসি কলেজে শরতের কবিতা উৎসব আজ
Led Bottom Ad

এমসি কলেজে শরতের কবিতা উৎসব আজ

তাহির আহমদ

১৮/০৯/২০২৫ ০১:০২:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

"অখণ্ড পৃথিবী অসীম কবিতা" স্লোগানকে ধারণ করে এমসি কলেজে আজ শুরু হচ্ছে শরতের কবিতা উৎসব। মুরারিচাঁদ কবিতা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় চতুর্থবারের মতো এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান মালায় থাকছে উন্মুক্ত কবিতাপাঠ, আবৃত্তি, শ্রুতিনাটক, কাব্যালোচনা, নৃত্য আর গান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ্ প্রফেসর গোলাম আহমদ খান। 


দিনব্যাপী অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল শহীদমিনার প্রাঙ্গনকে প্রস্তুত করা হয়েছে। সকাল দশটা থেকে একঝাঁক শুভ্র কাশফুল আর কবিতা প্রেমিদের পদচারণায় প্রাচীন শতবর্ষী ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠে। প্রতিবার শরতকে বরণ করে নিতে শুরু হয় নানা আয়োজন তেমনি সিলেটে সবচেয়ে বড় আয়োজনে একমাত্র 'মুরারিচাঁদ কবিতা পরিষদ'ই শরৎ কবিতা উৎসব করে থাকে।


কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির বলেন, যখন একটি পরিচ্ছন্ন আকাশ হয় তখন আমাদের দৃষ্টিসীমা বিজ্ঞানসম্মত উপায়ে অনেক দূরে চলে যায়। তাই আকাশের উচ্চতা যেন আমাদের মনের গভীরতাকে আরও প্রশস্ত করে সেটি হবে আমাদের একটি বড় প্রত্যয় আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মধ্যে দিয়ে মানুষের মনের উদারতা ও গভীরতা আরও প্রসারিত হয়। 


তিনি বলেন, প্রতিবছর শরৎ কবিতা উৎসব অনুষ্টানে উপস্থিত থাকেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ। সাংস্কৃতিক পর্বে উপস্থিত থাকেন মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠন আরও আমন্ত্রিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দলীয় কবিতা আবৃত্তি, গান, শ্রুতিনাটক. একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়।


উল্লেখ্য, ২০১১ সালে 'অখণ্ড পৃথিবী অসীম কবিতা' শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে মুরারিচাঁদ কবিতা পরিষদ। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর ভাষা শহীদদের স্মরণে '৫২ প্রশ্নে ২১ পুরস্কার-কুইজ প্রতিযোগিতা', 'মুরারিচাঁদ কলেজ বইমেলা', ‘শরৎ কবিতা উৎসব’ ও ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র 'ত্রৈমাসিক জাগরণ' প্রকাশসহ মুরারিচাঁদ কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে শুদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad