স্কলার্সহোম স্কুলের শিক্ষার্থীর আত্মহত্যা
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় আজমান আহমদ (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মৃত আজমান বনকলাপাড়ার রাশেদ আহমদের ছেলে এবং স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ১০ শ্রণির ছাত্র ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, আজমান স্কলার্স হোম থেকে বোর্ডে এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন প্রাপ্ত ছিল। প্রি-টেস্ট পরীক্ষার একাধিক সাবজেক্টে খারাপ করায় তাকে ও তার পরিবারকে ডেকে নিয়ে ২ঘণ্টা আটকে রেখে চরম অপমান করা হয়। এমনকি বেআইনীভাবে তার হাতে টিসি তুলে দেওয়া হয়। এতে করে অন্যত্র ভর্তি হয়ে তার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় অভিমান করে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তাহির আহমদ
মন্তব্য করুন: