জৈন্তাপুরে ভিশন সেন্টার উদ্বোধন
প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারে ভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। আমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে, অরবিস ইন্টারন্যাশনাল ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নয়ন’-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি পরিচালনা করবে সিলেট পাঠানপাড়াস্থ ইনক্লুসিভ আই হসপিটাল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইনক্লুসিভ আই হসপিটালের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (IAPB)-এর কান্ট্রি চেয়ার ও খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমদ এবং দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারের ক্লাস্টার ডিরেক্টর মোসাব্বির আলম। এছাড়াও বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন এবং নয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ভিশন সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষত চা শ্রমিক ও পাথর ভাঙা শ্রমিকরা নিজ এলাকায় সহজেই প্রাথমিক চক্ষু চিকিৎসা নিতে পারবেন। এতে চোখের রোগ প্রতিরোধ, সময়মতো চিকিৎসা ও দৃষ্টি রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পরে ফিতা কেটে ভিশন সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: