কোম্পানীগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ জন শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হুইলচেয়ারগুলো বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা মো: আবু সাইয়্যেদ। ৫জন উপকার ভোগীরা হলেন ইয়াসিন আলী, হাওয়ারুন নেছা, ইমদাদুল হক সুফি, মোঃ হানিফ মিয়া, সোলেমান মিয়া।
তিনি বলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় কর্তৃক ২০২৪/২৫ অর্থ বছরে ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে যাচাই বাচাই করে আরো বিতরণ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আরিফ আহমেদ প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: