নবম বর্ষে পদার্পণ করলো এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
নবম বর্ষে পদার্পণ করলো সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক র্যালি বের হয় এবং পরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এবং এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজে সত্য, সততা ও নিরপেক্ষতার প্রতীক। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তারা জবাবদিহিতার পরিবেশ তৈরি করেন। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কলেজের উন্নয়ন, অগ্রগতি ও অসংগতির চিত্র দীর্ঘ আট বছর ধরে তুলে ধরছে, যা কলেজের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাহেদ মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. আলী হোসেন। পরে কেক কেটে রিপোর্টার্স ইউনিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি কলেজের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তরুণদের জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় এগিয়ে যেতে ভূমিকা রাখছে।
এ রহমান
মন্তব্য করুন: