কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন
সৃজনশীল উদ্যোগ, সঠিক পরিকল্পনা, যথাযথ বাস্তবায়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ৩ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন— সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ এবং সহ-সভাপতি হিসেবে আহমেদ শাহ নেওয়াজ লিটন, হাজী উসমান আলী, আনোয়ার হোসেন রবি ও আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ উসমান খান, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ওমর ফারুক, মোঃ আজিজুল হক, মোঃ সোহেল রানা, আজিজুর রহমান ও ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ, শাহীন আলম, আলমগীর হাবিব শাহীন ও আল-আমিন সারোয়ার, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ঈশা তালুকদার, প্রচার সম্পাদক মেহেদি হাসান নাঈম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নিশু, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ রোকুনুজ্জামান শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইমরান হোসেন সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক হামিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মিজানুর রহমান সাদিক।
অন্যদিকে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক তোতিউর রহমান। অন্যান্য উপদেষ্টারা হলেন— ড. মোঃ জফির উদ্দিন (জফির সেতু), মোঃ সিরাজুল ইসলাম, ড. মুহাম্মদ জিয়াউর রহমান ও মঈন উদ্দিন মনি, সদস্য মোঃ মুর্শেদ আলম, আজির হাসিব, নাসরিন জাহান ফাতেমা এবং শামীম আরা বেগম।
এ রহমান
মন্তব্য করুন: