সিলেটে ব্যস্ত সময় কাটছে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘র
সিলেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিলেটে তিনি প্রথমে বিজিবির সেক্টর হেডকোয়ার্টার পরিদর্শন, সকাল ১১টায় সিলেট পুলিশ লাইন ঘুরে দেখার পর দুপুর ১২টা ১৫ মিনিটে বিভাগের সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিলেটের ডিআইজি, পুলিশ কমিশনার এবং চার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন এ বৈঠকে । এর আগে রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান তাকে।
সূত্র জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া বিকেল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। সব কর্মসূচি শেষে বিকেল ৫টায় বিমানে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: