সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
Led Bottom Ad

একজনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/১২/২০২৫ ১৩:০৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গোয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই দিক থেকে দ্রুতগতিতে চলছিল মোটরসাইকেল দুটি। গোয়াসপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল সামনের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদ ও সাব্বির আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোলাপগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রফিক মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad