কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৩/০৯/২০২৬ ২১:২৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ চালক উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

খবর পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে টমটম উদ্ধার করলেও বিকাল ৫টা এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ চালকের সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে টমটম চালক প্রিতম স্থানীয় এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে যাত্রী নিয়ে দক্ষিণ কুমড়াকাপন গ্রামে পৌঁছে দেন। পরে গাড়িটা ধলাই নদীর পাড়ে ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। এ সময় স্থানীয় এক নারী দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধারে নামার আগেই সে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে কমলগঞ্জে ফায়ার সার্ভিসের সদস্যরা ও কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দল নদী উদ্ধার অভিযান শুরু করে নদী থেকে অটোরিকশা উদ্ধার করলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘‘নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমাদের এবং মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট ডুবুরি দল ডাকা হয়। দুপুর ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ফের উদ্ধার অভিযান শুরু করে।’’

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad