জাতির দুঃসময়ে গুপ্ত আর সুসময়ে বিপ্লবীর ভান: রাশেদ খান

জাতির দুঃসময়ে গুপ্ত আর সুসময়ে বিপ্লবীর ভান: রাশেদ খান

প্রথম ডেস্ক

১০/১১/২০২৬ ১৩:১৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। ’

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এর প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি আরও বলেন, ‘বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিলেন, কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয় আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।’

ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে রাশেদ খান বলেন, ‘বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। আর তাই সারা রাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও সারা দিন রাজপথে থাকবে ছাত্রদল।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার পক্ষে নতুন পাসপোর্টের আবেদন করার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনেও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাঁকে প্রতিহত করার সক্ষমতা চেয়ে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad